Sylhet Today 24 PRINT

ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে চার্লসকে রাজা ঘোষণা করা হবে

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০২২

লন্ডনের সেন্ট জেমস প্যালেসে স্থানীয় সময় শনিবার সকালে এক ঐতিহাসিক অনুষ্ঠানে তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের রাজা ঘোষণা করা হবে।

সদ্যপ্রয়াত রানির শোকে নামানো জাতীয় পতাকাগুলো ‘অ্যাকসেসন কাউন্সিল’ নামে এই প্রক্রিয়ার পর আবার এক দিনের জন্য স্বাভাবিক উচ্চতায় উড়বে।

প্রথমবারের মতো এ অনুষ্ঠান টেলিভিশনে দেখানো হবে।

রোববার পর্যন্ত যুক্তরাজ্যজুড়ে আরও বিভিন্ন ঘোষণা আসবে।

সেদিন সকালেই আবার জাতীয় পতাকা অর্ধনমিত হয়ে যাবে।

রাজা তৃতীয় চার্লসের আগের দিন, শুক্রবার সন্ধ্যায় এক আবেগপূর্ণ প্রথম ভাষণে তার ‘প্রিয় মায়ের’ নিষ্ঠাপূর্ণ কর্মজীবন অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

রাজা তার মা ৭০ বছরের রাজত্বকালে যেরকম ‘অটল ভক্তি’ দিয়ে জাতির সেবা করেছেন নিজেও তা অনুসরণের অঙ্গীকার করেন।

চার্লস তাঁর মা মারা যাওয়ার মুহূর্ত থেকেই রাজা হয়েছিলেন। কিন্তু রাজা বা রানির মৃত্যুর পর উত্তরাধিকারীর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যত তাড়াতাড়ি সম্ভব ‘অ্যাকসেশন কাউন্সিল’ অনুষ্ঠিত হয়।

সূত্র : বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.