Sylhet Today 24 PRINT

দিল্লিতে বিএসএফের বিমান বিধ্বস্ত, নিহত ১০

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৫

নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে রাঁচি যাওয়ার জন্য উড্ডয়নের পরপরই সুপার কিং উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা বিএসএফের তিন কর্মকর্তা ও সাত টেকনিশিয়ান নিহত হয়।

বিধ্বস্ত হওয়ার আগে বিমানের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.