ইন্টারন্যাশনাল ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৫
সৌদি আরবের বন্দর শহর জিজানের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
দেশটির সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেটের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এ ঘটনায় আহত ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পেড়েছেন আরও অন্তত ১০৭ জন।
ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
হাসপাতালের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছিল বলে আল জাজিরার খবরে জানানো হয়েছে।