সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৫
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (২৮ ডিসেম্বর) এক আকস্মিক সফরে পাকিস্তানের লাহোরে গেছেন। এক বছর আগে ক্ষমতায় আসার পর এই প্রথম নরেন্দ্র মোদি পাকিস্তান গেলেন।
মোদি এই সফএ নিয়ে টুইটারে লেখেন, "আজ(শুক্রবার) বিকেলে লাহোরে নেওয়াজ শরিফের সাথে বৈঠক করব"।
আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সফর শেষে ফেরার পথে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের জন্য লাহোরে থামছেন বলে জানান তিনি।
দুই নেতার মধ্যে অবশ্য এর আগেও দেখা-সাক্ষাৎ হয়েছে। গত মাসেই প্যারিসে জলবায়ু শীর্ষ সম্মেলনের সময় তারা কথাবার্তা বলেছেন।
বৈরি সম্পর্ক কাটিয়ে শান্তি আলোচনার মধ্য দিয়ে সুসম্পর্ক রাখার কথা জানিয়েছিলেন এই দুই দেশের সরকার প্রধান।