Sylhet Today 24 PRINT

ইংল্যান্ডের বন্যার পরিস্থিতির অবনতি, পানির নিচে ইয়র্ক শহরের অধিকাংশ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৫

উত্তর ইংল্যান্ডের বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।ইতিমধ্যে ইয়র্ক শহরের শহরের অধিকাংশ ঘর বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। পানির নিচে ডুবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে অনেক রেস্তুরা।

উদ্ধার কাজ চালাতে ইয়র্ক শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ওই শহরে বহু বাড়ি পানিতে ডুবে যাওয়ার মুখে। আটকরা পড়েছে শত শত মানুষ।


ইয়র্ক শহরের একটি রেস্তুরায় কাজ করেন বাংলাদেশি আদনান খান রবি। ফেসবুকে ইয়র্ক ছেড়ে যাওয়ার কথা জানিয়ে পোষ্ট করেছেন তিনি। তিনি জানিয়েছেন তাঁদের রেস্টুরেন্টটি পুরোপুরি ডুবে গেছে। আপাতত এই শহরে কাজ করা বা থাকার পরিস্থিতি নেই।


বিবিসি জানিয়েছেন, দেশটির উত্তরের প্রায় সবকটি নদী ফুলে ফেঁপে রেকর্ড লেভেলে গিয়ে পৌঁছেছে। অনেক এলাকাতেই পানি এখনও বাড়ছে। বিরামহীন বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যায় বহু বাড়িঘর পানিতে ডুবে গেছে। অনেক জায়গাতেই বিদ্যুৎ নেই।

প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, প্রচুর বৃষ্টির কারণে ওসব এলাকায় বন্যা প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্যার সতর্কতা জারি করা হয়েছে স্কটল্যান্ড এবং ওয়েলসেও।

বন্যা মোকাবেলায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আজ এক জরুরী বৈঠকে বসার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.