Sylhet Today 24 PRINT

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৫

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৫

নাইজেরিয়ায় মাইদুগুরিতে বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার (২৮ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

খবরে জানানো হয়, প্রথমে রকেট ও গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। পরে বেশ কয়েকটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

নাইজেরিয়া বাহিনীর অভিযানে অন্তত ১০ আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.