Sylhet Today 24 PRINT

পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ১৮

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মার্দানের এক সরকারি অফিসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ।

বিবিসি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মার্দানের এনডিআরএ অফিসে যেখানে বহু মানুষ মঙ্গলবার সকালে ভীড় করেছিলেন তাদের সরকারি পরিচয়পত্র সংগ্রহ করার জন্য। কোন গোষ্ঠী এখনেও এই হামলার দায় স্বীকার করেনি।

কোন কোন খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী মোটর সাইকেলে চড়ে ঐ অফিসে আসে এবং গেটের কাছে বিস্ফোরণ ঘটায়।

বছরখানেক আগে পাকিস্তানের পেশাওয়ারে একটি স্কুলে তালেবানের হামলায় ১৫০ জন নিহত হওয়ার পর সরকার জঙ্গীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে।

ঐ ঘটনার পর এটাই পাকিস্তানে তালেবানের সবচেয়ে বড় হামলা।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী মার্দান পেশাওয়ার থেকে ৩০ কিলোমিটার দূরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.