Sylhet Today 24 PRINT

ভূমিকম্পে কাঁপল চীন-তাজিকিস্তান সীমান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

চীন-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে (০০৩৭ জিএমটি) এই ভূমিকম্প হয়।

বার্তা সংস্থা রয়টার্স চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভির বরাত দিয়ে বলছে- চায়না ভূকম্পন নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, তাজিকিস্তান ও চীনের শিংজাং সীমান্তে এই ভূমিকম্প অনুভূত হয়। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।

সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রটি চীনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে এবং জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগর এবং আর্তাক্সে তীব্রভাবে অনুভূত হয়।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য উল্লেখ করে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, পামির মালভূমিবেষ্টিত ওই অঞ্চলটিতে জনবসতি খুবই কম। ভূমিকম্প সাড়ে ২০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.