Sylhet Today 24 PRINT

এবার তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো আফগানিস্তানও

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

তুরস্ক-সিরিয়ার পর এবার ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে তাজিকিস্তানে। চীন সীমান্তের কাছে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল।

এর প্রভাবে তাজিকিস্তান ও আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল সকালে কেঁপে ওঠে। স্থানীয় সময় তখন সকাল ছয়টা বেজে আট মিনিট।

প্রথম ভূমিকম্পের মিনিট ২০ পরে আফটারশকও হয়। এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

চীনের সরকারি টেলিভিশনকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, ভূমিকম্পের পরিমাপ ছিল সাত দশমিক দুই।

সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়ংকর ভূমিকম্প হয়েছে। ৪১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। প্রচুর বাড়ি ভেঙে পড়েছে। তার কিছুদিনের মধ্যেই এবার তাজিকিস্তানে বড় ভূমিকম্প হল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.