Sylhet Today 24 PRINT

চীনে কয়লা খনি ধসে নিহত ৪, নিখোঁজ ৫০

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনি ধসে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মঙ্গোলিয়ার কাছাকাছি এলেক্স লীগে এ দুর্ঘটনা ঘটে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনার সময় ২০০’র বেশি কর্মী খনিটিতে কাজ করছিল।

এদিকে, সিসিটিভি বলছে, একটা গর্তের কিনারায় কয়লা ধসে এ দুর্ঘটনা ঘটে । জিনজিং কোল মাইনিং কোম্পানি খনিটি পরিচালনা করে। মঙ্গোলিয়া সীমানায় চীনের শীর্ষ কয়লা খনিগুলো অবস্থিত।

এমন দুর্ঘটনা চীনে নতুন কোনো ঘটনা নয়। চীনের খনিগুলোতে সাধারণত নিরাপত্তার বিষয়টিকে জোর দেওয়া হয় না। ২০২০ সালের ডিসেম্বরে চীনে কয়লা খনিতে কার্বন মনোক্সাইড লিক হয়ে ২৩ জন মারা যায়।

২০২১ সালের জানুয়ারিতে চীনের সাংডং প্রদেশে স্বর্ণের খনিতে ১০ জন মারা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.