Sylhet Today 24 PRINT

দুবাইয়ের বুরজ খলিফার পাশ্ববর্তী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১৬

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৬

আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক পাঁচ তারকা হোটেল বুরজ খলিফার পাশ্ববর্তী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দুবাই এর কেন্দ্রস্থলে বিশ্বের সবচাইতে উঁচু ভবন বার্জ খলিফার কাছে দ্য এ্যাড্রেস হোটেলের আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এখনো পর্যন্ত মোট ১৬জন মানুষ আহত হয়েছে।

 

তবে, বর্ষবরণের উদযাপন পরিকল্পনা মত ঠিক সময়েই করা হয়।



আমিরাত সরকার কতৃপক্ষ জানিয়েছে ভবনটির ২০ তলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে।

মাইকেল ডিউক নামের এক পর্যটক বিবিসিকে জানিয়েছেন, "হঠাৎ করে আমরা প্রচণ্ড কালো ধোয়া দেখলাম যা বুরজ খলিফা থেকে আসছি, ভয়াবহ অবস্থা!"

দুবাইয়ের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালাচ্ছে। তবে কি কারণে উন্নত প্রযুক্তি সম্পন্ন এই ভবনে আগুন লাগল তা জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.