Sylhet Today 24 PRINT

ফিলিপাইনে বর্ষবরণে নিহত ২

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৬

ফিলিপাইনে বর্ষবরণের সময় অবৈধ আতশবাজি ও স্ট্রে-বুলেটের আঘাতে অন্তত ২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টায় ফিলিপাইনবাসী মেতে ওঠেন বর্ষবরণে। রাজধানী ম্যানিলা তখন লোকে লোকারণ্য। ঠিক এমন সময় অবৈধ

আতশবাজি ফোটাতে গিয়ে আহত হন ৯৬ জন। আর স্ট্রে-বুলেটের আঘাতে আহত হন ১৮ জন।

পরে চিকিৎসাধানী অবস্থায় দু’জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী জেনেট গারিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.