Sylhet Today 24 PRINT

যে আদালতে চা বিক্রি করেন বাবা সেখানেই বিচারক মেয়ে

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৬


একেই কি বলে স্বপ্নের বাস্তবের মাটিতে নেমে আসা? নাকি তার থেকেও বেশি কিছু? স্বপ্নকে সত্যি করে সাফল্যের অনন্য দৃষ্টান্ত তৈরি করলেন পাঞ্জাবের শ্রুতি কুমার।

২৩ বছরের শ্রুতির বাবা সুরিন্দর কুমার পাঞ্জাবের নকোবরের একটি সাব ডিভিশনল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে চা বিক্রি করেন । বহু কষ্টে মেয়েকে পড়াশোনা শিখিয়েছেন তিনি। অনেক আশা ছিল মেয়েকে নিয়ে। আশা পূরণ করেছেন মেয়ে শ্রুতি। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী শ্রুতি প্রথম চেষ্টাতেই পঞ্জব সিভিল সার্ভিস (জুডিসিয়াল) পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, সেই আদালতেই বিচারক পদে নিযুক্ত হয়েছেন, যার সামনে চা বিক্রি করেন তাঁর বাবা।

মেয়ের উপর ভরসা থাকলে‌ও এতটা ভাবেননি সুরিন্দর। এই মুহূর্তে সেই গর্বিত বাবা জানিয়েছেন তাঁর জীবনের সব থেকে বড় প্রাপ্তি মেয়ের এই সাফল্যই।

সূত্র: আনন্দবাজার

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.