সিলেটটুডে ডেস্ক | ০৩ জানুয়ারী, ২০১৬
দুনিয়ার সবচেয়ে আবেদনময়ী প্রেসিডেন্ট! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ প্রেসিডেন্টের বিকিনি পরিহিত একাধিক ছবি। তার অঙ্গভঙ্গিতে শুধু দেশবাসীই নন, মজেছে সারা দুনিয়া। তিনি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্ডা গ্রাবার-কিতারোভিচ।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের প্রথম মহিলা ও দেশের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন কলিন্ডা গ্রাবার-কিতারোভিচ।
সময় নষ্ট না করে পরের দিন থেকেই নিজের কার্যভার সামলাতে শুরু করে দেন জনপ্রিয় এ নেত্রী। আকর্ষণীয় রূপের সুবাদে গোড়া থেকেই আলোকচিত্রীদের লেন্স সবসময় তাকে খুঁজে বেড়ায়।
সম্প্রতি বিকিনি শোভিতা কলিন্ডার ছবি সোশ্যাল মিডিয়ায় তুফান তুলেছে।
অনেকের মতে, বিশ্বে এমন রূপসী এবং যৌন আবেদনময়ী রাষ্ট্রনেতা এ পর্যন্ত দেখা যায়নি। তবে সৈকতবাসে অবসরযাপনের সময় প্রেসিডেন্টের লাস্যময়ী রূপ ঠিক কবে ক্যামেরাবন্দি হয়েছিল, সে ব্যাপারে এখন পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি।
১৯৯৬ সালে জ্যাকভ কিতারোভিচের সঙ্গে বিয়ে হয় কলিন্ডা গ্রাবারের। তাদের দুই সন্তান, মেয়ে ক্যাটারিনা (১৪) এবং ছেলে ল্যুকা (১২)। কলিন্ডা ক্রোয়েশিয়ান ছাড়াও ইংরেজি, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় দুরস্ত। এ ছাড়া জার্মান, ফ্রেঞ্চ ও ইতালিয়ান ভাষা তিনি বুঝতে পারেন।
সোশ্যাল মিডিয়ায় যৌন আবেদনপূর্ণ রূপসী প্রেসিডেন্টের ছবি প্রকাশিত হতেই অভিনন্দন ও প্রশংসার ঝড় বয়ে গিয়েছে। কারও কারও অভিমত, দেশের সর্বোচ্চ পদে বসার আগেই এই ছবিগুলো তোলা হয়েছিল। প্রেসিডেন্ট নিজে অবশ্য এ ব্যাপারে মুখ খুলছেন না।
উল্লেখ্য, কিছু দিন আগে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে এক অনুষ্ঠানে প্রেসিডেন্টের উপস্থিতিতে মানবাধিকার সংগঠনের এক নেতা পোশাকের নিয়ন্ত্রণ হারান। মঞ্চের ওপর ফটোসেশন চলাকালীন প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ক্রোয়েশিয়ান হেলসিঙ্কি মানবাধিকার কমিটির নেতা আইভ্যান জোনিমির সিক্যাকের প্যান্ট খুলে যায় এবং তার জেরে তিনি যথেষ্ট বিড়ম্বনায় পড়েন। নিন্দুকেরা অবশ্য টিপ্পনী কাটছেন, সুন্দরী কলিন্ডার উপস্থিতিই এই পোশাক বিভ্রাটের কারণ।
বলা বাহুল্য, ঘটনার জেরে প্রেসিডেন্টের মুখে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এ ঘটনা সম্পর্কে টুইটারে নানা মজাদার মন্তব্য দেখা গিয়েছে।