Sylhet Today 24 PRINT

কলকাতার তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রির কাছে

আন্তর্জাতিক ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২৩

কলকাতায় আজ মঙ্গলবার আরও বেড়েছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

সোমবারের চেয়ে যা বেশ খানিকটা বেশি। এছাড়া, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এই তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি।

শহরে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে গরম ধীরে ধীরে বাড়তে পারে। ইতোমধ্যেই রাজ্যের একাধিক প্রান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে।

বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদের তাপ এড়ানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। সদ্যোজাত, শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষদের সাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বেরোলে ছাতা, টুপি, রোদচশমা ব্যবহার করার কথা বলা হয়েছে।

পশ্চিমবঙ্গসহ ভারতের বেশ কিছু রাজ্যে টানা কয়েক দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.