Sylhet Today 24 PRINT

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২৩

দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় সোমবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪১ মিনিটে দেশটির কেমারদিক দ্বীপে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ ​​কিলোমিটার।

শক্তিশালী এই ভূমিকম্পের পর উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানায় নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনএএমএ)। অবশ্য বেশ কিছু সময় পর্যবেক্ষণ শেষে  কোনো সুনামির শঙ্কা নেই বলে আশ্বস্ত করে কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কেরমাডেক দ্বীপপুঞ্জে ভূমিকম্পের পর সুনামির কোনো হুমকি নেই। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

গত ১৬ মার্চ একই দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই সময় সুনামি সতর্কতা জারি করা হলেও কিছু সময় পর তুলে নেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.