Sylhet Today 24 PRINT

ভারতীয় ইতিহাসবিদ রণজিৎ গুহের প্রয়াণ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০২৩

প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ রণজিৎ গুহ আর নেই। শনিবার (২৯ এপ্রিল) ভোরে অস্ট্রিয়ার ভিয়েনায় নিজ বাসভবনে মারা যান তিনি।

এ সময় তার পাশে ছিলেন জার্মান স্ত্রী মেখঠিল্ড। আর মাত্র ২৪ দিন পার হলে শতবর্ষ পূর্ণ করতেন রণজিৎ গুহ।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রণজিৎ গুহ। নানা রোগ ও বয়সের জটিলতায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

১৯২৩ সালের ২৩ মে বরিশালের বাখরগঞ্জের সিদ্ধকাঠি গ্রামে রণজিৎ গুহের জন্ম। দেশভাগের সময় পরিবারসহ কলকাতায় চলে যান তিনি। তারপর সেখানেই পড়াশোনা এবং রাজনীতিতে জড়িয়ে পরেন।

১৯৫৯ সালে রণজিৎ গুহ ভারত থেকে ইংল্যান্ডে পাড়ি জমান এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে রিডার পদে যোগ দেন। সর্বশেষ তিনি অস্ট্রিয়ার ভিয়েনাতে বসবাস করতেন।

রণজিৎ গুহকে নিম্নবর্গের ইতিহাস চর্চার পথিকৃৎ বলা হয়। দীপেশ চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পান্ডে, শাহিদ আমিন, গৌতম ভদ্র, গায়ত্রী স্পিভাক চক্রবর্তী প্রমুখ ব্যক্তিত্বরা এই প্রখ্যাত ইতিহাসবিদের সান্নিধ্যে এসে নিম্নবর্গের ইতিহাস চর্চায় ব্রতী হয়েছিলেন।

ঔপনিবেশিক ভারতে কৃষক বিদ্রোহ নিয়ে তার গ্রন্থে ভারতের গণতান্ত্রিক বোধে কৃষকের ভূমিকা তুলে ধরেছিলেন রণজিৎ।

এদিকে রণজিৎ গুহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক শোকবার্তায় মমতা বলেছেন, ‘প্রবাদপ্রতিম ঐতিহাসিক রণজিৎ গুহের মৃত্যুতে আমি আমার গভীরতম শোক প্রকাশ করছি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.