Sylhet Today 24 PRINT

সেলফি তুলে বিপাকে!

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৬

ছবি : প্রতীকী

সেলফি তোলার নেশা কী বাস্তব বোধকে হার মানাতে পারে? এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের এক ডাকাতের ভাগ্যে। সেলফি তুলে বিপাকে পড়েছে সে ডাকাত।

ক্যালিফোর্নিয়ার পুলিশের বরাত দিয়ে বিবিসি বলছে, এক সশস্ত্র ডাকাতির মামলায় তারা এক সন্দেহভাজনকে আটক করেছে তার সেলফির ছবি দেখে।

তারা বলছে, ১৮-বছর বয়সী ভিক্টর আলমাঞ্জা মার্টিনেজের বিরুদ্ধে অভিযোগ গত সপ্তাহে সে একটি গাড়িতে ডাকাতি করে।

অস্ত্রে মুখে সে চার জন আরোহীর মূল্যবান ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং গাড়িটি কেড়ে নেয়। তবে ব্যাপারটা সেখানেই থেমে থাকেনি।

গাড়ি চালিয়ে চলে যাবার আগে সে বিপর্যস্ত যাত্রীদের একজনের সাথে একটি সেলফিও তোলে। আর সেটাই হয় তার কাল।

পুলিশ সেলফির ছবি দেখে তাকে শেষ পর্যন্ত শনাক্ত করে এবং ডাকাতি ও অপহরণের অভিযোগে তাকে আটক করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.