Sylhet Today 24 PRINT

পেরুর স্বর্ণ খনিতে আগুনে ২৭ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক |  ০৮ মে, ২০২৩

পেরুর এক স্বর্ণ খনিতে আগুন লেগে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এক এলাকার এই দুর্ঘটনাটি দক্ষিণ আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে এ বড় দুর্ঘটনা বলে রোববার কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আরেকুইপা অঞ্চলে এস্পারেঞ্জা ওয়ান খনিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি পুলিশ ও পাবলিক প্রসিকিউটর কার্যালয় নিশ্চিত করেছে।

পাবলিক প্রসিকিউটর জিওভানি মাতোস বলেছেন, খনির ভেতরে ২৭টি মরদেহ পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, খনির টানেলে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকরা এ সময় খনির এক শ মিটার গভীরে ছিলন।

উদ্ধারকারী দল মৃতদেহ সরানোর আগে খনির নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

মাতোস বলেন, খনির ভেতরে কেউ বেঁচে আছে বলে জানা যায়নি। ভেতরে ঠিক কতোজন ছিল তাও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার খবরে হতাহতদের স্বজনরা ওই এলাকায় জড়ো হয়েছেন। একজন চিৎকার করে বলছিলেন, তুমি কোথায়? তুমি কোথায়?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.