Sylhet Today 24 PRINT

বিয়ের আসরে ঝগড়ার পর বর-কনের বিষপান, প্রাণ গেল বরের

সিলেটটুডে ডেস্ক: |  ১৮ মে, ২০২৩

প্রতীকী ছবি

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এক বিয়ের অনুষ্ঠানে বর-কনের মধ্যে ঝগড়ার পর দুজনই বিষপান করেন। এতে বরের মৃত্যু হয়। আর কনের অবস্থা শোচনীয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। বরকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান খান বলেন, ঝগড়ার কারণে কানাদিয়া এলাকার একটি আর্য মন্দিরে বিয়ের অনুষ্ঠান চলাকালে বর বিষপান করেন এবং এ কথা কনেকে জানান।

কনে বিষয়টি জানতে পারার পর তিনিও বিষপান করেন। দুজনকে হাসপাতালে নেওয়ার পর বরের মুত্যৃ হয়। অন্যদিকে ‘লাইফ সাপোর্ট সিস্টেমে’ রাখা কনের অবস্থা খুবই গুরুতর।

বরের পরিবারের সদস্যরা বলেছেন, গত কয়েক দিন ধরে কনে বরকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল; কিন্তু বর তার ক্যারিয়ারের কারণে তাদের বিয়ের জন্য দুই বছর সময় চাইলে কনে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন।এ ঘটনার তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.