Sylhet Today 24 PRINT

‘শার্লি এবদো’ হামলার এক বছর, সন্ত্রাসের বিরুদ্ধে কলম যুদ্ধের প্রত্যয়

ফ্রান্স থেকে আসাদুজ্জামান  |  ০৭ জানুয়ারী, ২০১৬

৭ জানুয়ারি ২০১৫ এর পর্বে একশ বছরের থেকে বেশী সময়ের ফ্রান্সের ইতিহাসে  লেখালেখি করে মত প্রকাশ বা মত প্রকাশের জন্য প্রাণ দিতে হয়নি। একশ বছরের থেকে বেশী সময়ের ফ্রান্সের ইতিহাসে ২০১৫ সালের ৭ জানুয়ারিতে এসে কিছু উগ্রবাদী ধর্ম বিশ্বাসীদের দ্বারা "শার্লি এবদো " পত্রিকার কার্যালয় আক্রান্ত হয়,লেখালেখির জন্য এই প্রথম প্যারিসে মুসলিম সন্ত্রাসবাদীরা হামলা করে ফ্রান্সের বিখ্যাত কার্টুনিস্ট কাবু ,শার্লি এবদোর প্রধান সম্পাদক চারব, কলামিস্ট এলসা সহ মোট  ১২ জনকে হত্যা করে ।

পরবর্তীতে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে সব হামলাকারী নিহত হয়। মত প্রকাশের উপর এই আঘাতে স্তব্ধ হয়ে পড়ে পুরো ফ্রান্স। শুরু হয় উগ্র ধর্ম বিশ্বাসী সন্ত্রাসবাদীদের দ্বারা স্বাধীন মতপ্রকাশের উপর ন্যক্কারজনক হামলার বিরুদ্ধে প্রতিবাদ।সবাই কাঁধে কাঁধ,কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে থাকেন-

“আমরা ভীত নই”
"আমিই  শার্লি "
“আমরা আমাদের কলম যুদ্ধ চালিয়ে যাব”
“অস্ত্র কখনও কলম রুখে দিতে পারবে না”



হামলার পর প্রথম প্রকাশে শার্লি এবদো পত্রিকার প্রথম পাতায় ব্যাঙ্গ করে বড় করে ছাপা হয় "Tout Est Pardonné"  যার বাংলা অর্থ 'সব ক্ষমা করা হয়েছে’।

হামলার পর আজ এক বছর চলে গেছে।শার্লি এবদো থেমে যায়নি,শার্লি এবদো পত্রিকা তাঁর আপন গতিতে এগিয়ে চলছে।
আজও সবাই কাঁধে কাঁধ,কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছেন-
“আমরা ভীত নই”
“আমরা আমাদের কলম যুদ্ধ চালিয়ে যাব”
“অস্ত্র কখনও কলম রুখে দিতে পারবে না”উগ্রবাদী ধর্ম বিশ্বাসীরা মুক্তমত আর কলমের শক্তি অবলোকন করে,দিনকে দিন মুক্তমত,কলমের বিরুদ্ধে তাঁদের ভীতি বেড়েই চলেছে। এরা চাচ্ছে অস্ত্রের ভয় দেখিয়ে মুক্ত মত প্রকাশকারীদেরকে থামিয়ে দিতে,কলমকে থামিয়ে দিতে। কিছুদিন পূর্বে প্যারিসে হামলা করে তারা হত্যা করল দেড় শতাধিক মানুষ।

কিন্তু তারা এটা বুঝতে পারেনা বা জানে না,মুক্তমত আর কলমের শক্তি তাদের অস্ত্রের চেয়ে হাজার গুন বেশী,অস্ত্র কখনও কলমকে রুখে দিতে পারেনি পারবেও না। আমরা ভীত নই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.