Sylhet Today 24 PRINT

টিউলিপকে কটাক্ষ করায় ব্রিটিশ মিডিয়ায় নিন্দার ঝড়

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৬

টিউলিপ সিদ্দিককে কটাক্ষ করায় বৃটেনের ডেপুটি স্পিকারের বিরুদ্ধে হাউস অব কমন্স ও সামাজিক যোগাযোগ এবং ব্রটিশ সংবাদ মাধ্যমে নিন্দার ঝড় ওঠেছে।

শুক্রবার পার্লামেন্ট চলাকালীন সময়ে সন্তান সম্ভবা টিউলিপকে কটাক্ষ করেন ক্ষমতাসীন দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার এলিনর লাইং।

হাউস অব কমন্সে বিতর্ক চলাকালে দুপুরের খাবার খেতে যাওয়ায় কনজারভেটিভ দল থেকে নির্বাচিত নারী ডেপুটি স্পিকার এলিনর লাইং টিউলিপকে বলেন,‘আমাকে গর্ভবতী হওয়ার অজুহাত দেখাবেন না’। টিউলিপ ২টা ৩০ মিনিটে চেম্বার ত্যাগ করেন এবং ১৫ মিনিট পর পুনরায় অধিবেশনে যোগ দেন।

ডেপুটি স্পীকার এলিনর, টিউলিপ ‘গর্ভবতী’ হওয়ার ছুতো ব্যবহার করে সব নারীকে ছোট করেছেন বলেও মন্তব্য করেন তিনি!

কনজারভেটিভ দলে নির্বাচিত নারী ডেপুটি স্পিকারের এ ধরণের আচরণে ক্ষোভ প্রকাশ করেন একাধিক এমপি। এমপিরা বিষয়টি নিয়ে স্পিকারের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন টিউলিপকে । অথচ বঙ্গবন্ধুর নাতনী ও শেখ হাসিনার ভাগ্নী টিউলিপ সিদ্দিক কোনো অভিযোগ না জানিয়ে উল্টো সৌজন্য বজায় রেখে খেতে যাওয়ার জন্য এলিনরের কাছে বিনয়ের সঙ্গে ক্ষমা চান।

টিউলিপ সিদ্দিক ওই রুঢ় আচরণের জবাবে বেশ বিনয় ভাবে বলেন, ‘হাউজ অব কমন্সের এ ধরণের রেওয়াজ যে আধুনিক যুগের সবার জন্যই বেমানান, সেটাই দেখলাম। আর সন্তান সম্ভবা নারী কিংবা অন্যান্য বিশেষ অবস্থার বেলায় এই রেওয়াজের অসাড়তা বলার অপেক্ষাই রাখে না। এমন অনেক জরুরি মুহূর্ত থাকে যখন প্রশাসনিক অনুমতি নেয়ার সময়-সুযোগ থাকে না। এ ধরণের জরুরি ব্যাপারগুলো বুঝতে হলে কমন সেন্স থাকাই যথেষ্ট।'

ডেপুটি স্পিকারের এধরণের আচরণে ব্রিটেনের গণমাধ্যমগুলো ক্ষোভ প্রকাশ করেছে। সামাজিক যােগাযোগ মাধ্যমগুলো তীব্র সমলোচনা হচ্ছে ডেপুটি স্পিকারের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.