Sylhet Today 24 PRINT

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ জুলাই, ২০২৩

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পাঁচ দশমিক ৯ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (২৯ জুলাই) সকালে পোর্ট ব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। খবর এনডিটিভির।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী আজ সকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের কাছে পাঁচ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়।

সংস্থাটি জানিয়েছে, পোর্ট ব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের কেন্দ্র ছিল। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৬৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.