Sylhet Today 24 PRINT

আটক মার্কিন সেনাদের মুক্তি দিয়েছে ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৬

পারস্য উপসাগর থেকে আটক করা ১০ মার্কিন সেনাকে ছেড়ে দিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি এ মুক্তির খবর জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের নৌযান কারিগরি ক্রুটিজনিত কারণে নৌযান বিপাকে পড়ে। এ ঘটনার জন্য ইরানের কাছে দুঃখপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি আরো জানিয়েছে ঘটনাটি খুবই স্পর্শকাতর সময়ে ঘটেছে, যে সময়ে ইরানের সঙ্গে যৌথভাবে পরমাণু কার্যক্রম চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এর আগে, মার্কিন কর্মকর্তারা বলেছেন, নৌযান দুটি কুয়েত এবং বাহরাইনের মধ্যকার জলসীমায় একটি প্রশিক্ষণ অভিযানে অংশ নিচ্ছিল এবং একটি নৌযান কারিগরি ত্রুটির কারণে ইরানের জলসীমায় ভেসে যায়।

মার্কিন এক কর্মকর্তা সেসময় বিবিসিকে জানিয়েছেন, কুয়েত থেকে বাহরাইন যাবার পথে তারা আটককৃত দুটি নৌযানের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেন। তিনি বলেন, পরবর্তীতে ইরানীয়রাই তাদেরকে জানান যে নাবিকরা নিরাপদ আছে। ঘটনাটি ঘটেছে ইরানের ফার্সি দ্বীপের কাছে। ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সাথে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

পারস্য উপসাগরে ফার্সি দ্বীপের কাছে মার্কিন সেনাদের নৌযান কারিগরি ত্রুটির কারণে থেমে যায় এবং পরে তার ইরানের জলসীমায় ভেসে যায়।

এর আগে ইরানের জলসীমায় অনুপ্রবেশের কারণে দেশটির রেভ্যুলশনারি গার্ড নয়জন পুরুষ এবং একজন মহিলা মার্কিন সেনা দলকে আটক করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.