Sylhet Today 24 PRINT

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুনে নিহত ৭

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২৩

ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪০ জন।

মুম্বাইয়ের গোরেগাঁওয়ে একটি ৭ তলা ভবনে শুক্রবার (৬ অক্টোবর) ওই ঘটনা ঘটে।

নিহত সাতজনের মধ্যে দুইজন পুরুষ ও পাঁচজন নারী, যাদের দুইজন শিশু। অন্যদিকে আহত ৪০ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ২৮ জন নারী রয়েছেন।

ব্রাহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানিয়েছে, গোরেগাঁও পশ্চিমের আজাদনগর এলাকার অবস্থিত জয় ভবানী বিল্ডিংয়ে শুক্রবার ভোর ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আহত বাসিন্দাদের যোগেশ্বরীর একটি ট্রমা সেন্টার এবং জুহুর কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.