Sylhet Today 24 PRINT

গুলিতে মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিলের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২৩

পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মাওলানা তারিক জামিল নিজেই এ তথ্য জানিয়েছেন।

রোববার পাঞ্জাবের খানেওয়াল জেলায় মারা যান আসিম জামিল। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা বিস্তারিত জানা যায়নি। খবর জিও নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে মাওলানা তারিক জামিল লিখেছেন, আমার ছেলে তালম্বাতে (পাঞ্জাবের খানেওয়াল) ইন্তেকাল করেছেন। এ শোকাবহ পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।

পাকিস্তানের মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সোহেল চৌধুরী জানান, বুকে গুলি লেগে মাওলানা আসিম জামিলের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, পরে তারা এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবেন।

পাঞ্জাবের আইজিপি ডক্টর উসমান আনোয়ার মুলতান পুলিশকে ফরেনসিক রিপোর্টের আলোকে মৃত্যুর কারণ নির্ধারণের নির্দেশ দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.