Sylhet Today 24 PRINT

বিয়ের জন্য বিবাহিত পুরুষকেই পছন্দ সৌদি তরুণীদের

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৬

সৌদি আরবের প্রিন্সেস নরা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ তরুণীই বিবাহিত পুরুষের স্ত্রী হতে রাজি।

আপনি কী একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে রাজি আছেন?
টুইটারে বিশ্ববিদ্যালয়টির নারী শিক্ষার্থীদের করা এই প্রশ্নের জবাবে পাওয়া উত্তরের বরাতে এ সংবাদ প্রকাশ করেছে আরব নিউজ।

বুধবার প্রকাশিত ওই সংবাদে বলা হয়, প্রশ্নের জবাবে শতকরা ৬১ শতাংশ তরুণী হ্যাঁ সূচক উত্তর দেন এবং ৩০ শতাংশ না বলে উত্তর দেন। তবে ৯ শতাংশ তরুণী কোনো ধরনের উত্তরই দেননি।

বিষয়টির পক্ষে বিপক্ষে নানা অভিমতের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে সমালোচনার। আর এই বিতর্কে যোগ দিয়েছেন শিক্ষাবিদ থেকে শুরু করে আইন বিশেষজ্ঞরা।

ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাহিত্য বিশ্লেষক ইমাম মোহাম্মাদ বিন সৌদ মনে করেন, ক্ষেত্রবিশেষে বহুবিবাহ ‘পুরুষের অধিকার’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.