Sylhet Today 24 PRINT

গরমে মারা গেছেন ১৯ হজযাত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুন, ২০২৪

সৌদি আরবে হজ চলাকালে ১৯ জন হজযাত্রী মারা গেছেন। নিহতদের ১৪ জন জর্ডানের, এবং ৫ জন ইরানের নাগরিক।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রচন্ড গরমে হিটস্ট্রোকে জর্ডানের ১৪ জন মারা গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন জর্ডানের নাগরিক।

নিঁখোজ জর্ডানের নাগরিকদের খোজ নেয়া হচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷ তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার বিষয়েও আলোচনা চলছে।

অন্যদিকে রেড ক্রিসেন্টের বরাতে বিবিসি জানিয়েছে, চলতি বছর হজপালনকালে ইরানের ৫ জন মারা গেছেন। তবে তারা কেন মারা গেছেন তা জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.