Sylhet Today 24 PRINT

ব্রিটেনে কট্টরপন্থী ধর্মীয় নেতা আনজাম চৌধুরীর ২৮ বছরের দণ্ড

জুয়েল রাজ, লন্ডন |  ৩১ জুলাই, ২০২৪

ব্রিটেনে নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন আল মোজাহিরোন পরিচালনার দায়ে কট্টরপন্থী ইসলামি নেতা পাকিস্তানি বংশোদ্ভূত আনজাম চৌধুরীকে ২৮ বছরের দণ্ড দিয়েছে লন্ডনের উলউইচ ক্রাউন কোর্ট।

সাজার মেয়াদ ঘোষণা করে বিচারক বলেছেন, আনজাম চৌধুরীর একদম সম্মুখে এবং কেন্দ্র থেকে ব্রিটেনে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনটি পরিচালনা করেছেন।

আদালতে জানানো হয়, আল মোজাহিরোন পরিচালনার পাশাপাশি দ্যা ইসলামিক থিঙ্কার্স সোসাইটি নামে একটি উগ্রবাদী সংগঠনকে সমর্থন করার জন্য এর অনলাইন মাধ্যমে লেকচার দিতেন তিনি।

মেট পুলিশ, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং রয়েল কানাডা মাউন্টেড পুলিশের যৌথ তদন্তে আনজাম চৌধুরীর বিরুদ্ধে কট্টর উগ্রবাদে উৎসাহিত করার পাওয়া প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে জানানো হয়েছে। গত সপ্তাহে তাকে দোষী সাব্যস্ত করা হয়‌।

আনজাম চৌধুরী দু’বছর ধরে জেলে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.