Sylhet Today 24 PRINT

দক্ষিণ কোরিয়ায় নৌকা ডুবি

আন্তর্জাতিক ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৬

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপের কাছে একটি চীনা জেলেনৌকা ডুবে যাওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত পাঁচজন। 

বুধবার (২৭ জানুয়ারি) দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 

খবরে বলা হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপের কাছে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায়। একজন ব্যক্তি তা দেখে চারজনকে উদ্ধার করেন।

পরে উদ্ধারকৃতদের মধ্যে থেকেই একজনের মৃত্যু হয়।

নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।
 
এর আগে ২০১৪ সালে একই স্থানে একটি ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ৩০০ জনের মৃত্যু হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.