Sylhet Today 24 PRINT

মোদি-বাইডেনের ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০২৪

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (২৬ আগস্ট) মোদি ও বাইডেনের সেই ফোনালাপে ইউক্রেন ও কোয়াড ইস্যু উঠে আসে।

ভারতীয় প্রধানমন্ত্রীর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানা যায়।

পোস্টে তিনি লেখেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্যা হচ্ছে তা নিয়ে জো বাইডেনের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ইউক্রেন নিয়ে আমরা কথা বলেছি। আমি জানিয়েছি ইউক্রেনে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে।’

পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। বাংলাদেশে স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধার এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি, বলে উল্লেখ করা হয় পোস্টে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.