Sylhet Today 24 PRINT

সৌদিতে ৯ মার্কিনি সহ আটক ৩৩ সন্দেহভাজন

ইন্টার‍ন্যাশনাল ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৬

সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গত চারদিনে বিভিন্ন দেশের ৩৩ জনকে আটক করেছে সৌদি পুলিশ।

আটককৃতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নয়, ইয়েমেনের তিন, সিরিয়ার দুই এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, কাজাকিস্তান ও ফিলিস্তিনের একজন করে নাগরিক রয়েছেন।

এছাড়াও রয়েছেন ১৪ সৌদি নাগরিক। একটি গোপন সূত্রের বরাত দিয়ে রোববার সৌদি গেজেট এ খবর জানিয়েছে।

পত্রিকাটি বলছে, গত সোমবার আরো চার আমেরিকানকে আটক করেছে পুলিশ। এর আগে গত চার দিনে গ্রেপ্তার করা হয়েছিল পাঁচ মার্কিনীকে। গত মঙ্গলবারও সন্দেহভাজন ১৫  সন্ত্রাসীকে আটক করেছে কর্তৃপক্ষ।

গত শুক্রবার দেশটির আল আহসা অঞ্চলের এলাকার ইমাম রিদা মসজিদের মুসল্লিদের লক্ষ্য করে বোমা হামলা চালানোর পর ৩৩ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হল। ওই হামলায় চারজন নিহত এবং আরো ১৮ জন আহত হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.