Sylhet Today 24 PRINT

জিরো পয়েন্টে ১০ নভেম্বরের ঘটনা নিয়ে অ্যামনেস্টির বিবৃতি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০২৪

শহিদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগ নেতাকর্মীর ওপর হামলা ও আটকের ঘটনায় বিবৃতি দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিবৃতিতে ওই হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের আহবান জানিয়োছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

তারা বলেছে, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা হয়েছে।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের ওপর আক্রমণ করাটা তাদের মতপ্রকাশের স্বাধীনতা ও সভা-সমিতি-সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক-সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.