Sylhet Today 24 PRINT

ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০২৫

ইসরায়েলের হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এর আগে শুক্রবার স্থানীয় সময় ভোর চারটার দিকে দেশটির রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন, ‘ইসরায়েলের পক্ষ থেকে ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে।’ এ হামলার পর ইসরায়েলে ‘বিশেষ জরুরি অবস্থা’জারি করা হয়েছে।

তেহরানের উত্তর–পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এদিকে ইরানের সংবাদমাধ্যমগুলোর দাবি, তেহরানজুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু কর্মসূচি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.