Sylhet Today 24 PRINT

দোহায় মার্কিন ঘাঁটিতে হামলা কাতার ও এর জনগণের বিরুদ্ধে নয়: ইরান

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০২৫

ছবি: সংগৃহীত

কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা আমাদের ভ্রাতৃপ্রতীম দেশ কাতার এবং এর মহৎ জনগণের বিরুদ্ধে নয়। দোহায় মার্কিন ঘাটিতে হামলার পর এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এ বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে ছিল। এটি সুনির্দিষ্টভাবে মার্কিন অবস্থানেই চালানো হয়েছে।

সুপ্রিম কাউন্সিল আরও বলেছে, এই পদক্ষেপটি বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের জন্য কোনও হুমকি সৃষ্টি করে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সাথে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে এর আগে, কাতার এই হামলাকে তার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.