Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার ভারতে অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত:ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

তথ্য সূত্র : সূত্র: এনডিটিভি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০২৫

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে সরাসরি অবস্থান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে এনডিটিভির এক আলোচনায় তিনি জানান, শেখ হাসিনার ভারতে থাকা পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত, আর যে পরিস্থিতিতে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, সেটাই এখন তার অবস্থান নির্ধারণে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে।

তিনি স্পষ্ট করে বলেন, কতদিন তিনি ভারতে থাকতে পারবেন—এই প্রশ্নটিও শেষ পর্যন্ত শেখ হাসিনাকেই ঠিক করতে হবে। জয়শঙ্করের ভাষায়, “তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন, আর সেই পরিস্থিতিই তার ভবিষ্যতের দিকনির্দেশ দেবে।”

এনডিটিভির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বাংলাদেশে “বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার” প্রয়োজনীয়তার বিষয়টি আবারও জোর দিয়ে উল্লেখ করেছেন জয়শঙ্কর। ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও তিনি আশাবাদী। এস জয়শঙ্করের মতে, গণতান্ত্রিক পথে যে সরকারই ক্ষমতায় আসুক, দুই দেশের সম্পর্ক নিয়ে তাদের বাস্তবসম্মত ও পরিপক্ব দৃষ্টিভঙ্গিই থাকবে।

জয়শঙ্কর বলেন, ভারত বাংলাদেশের গণতান্ত্রিক উন্নতি কামনা করে এবং চায়—দেশটির রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটুক।

সূত্র: এনডিটিভি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.