Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তায় আসিফ আলী জারদারি আরও বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর আত্মার শান্তি কামনা করছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.