Sylhet Today 24 PRINT

সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেওয়ার ঘোষণা ইরানের

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার ও দায়িত্ব। সব শক্তি প্রয়োগ করে এর প্রতিশোধ নেওয়া হবে।

রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান এই অপরাধের পরিকল্পনাকারী ও দোষীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে বৈধ দায়িত্ব এবং অধিকার মনে করে।’

‘আমরা এই দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য সব শক্তি উৎসর্গ করব,’ বলেন।

পেজেশকিয়ান তার বক্তব্যে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.