Sylhet Today 24 PRINT

ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল

সিলেটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হমলা চলবে। ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের 'শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে' বলে দাবি করেন তিনি।

আজ রোববার সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করে যাব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত হানতে থাকবে, শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে থাকবে।

প্রেসিডেন্ট আরো বলেন, বিপ্লবের নেতার (আয়াতুল্লাহ আলি খামেনি) শাহাদাত বরণ ছিল বছরের পর বছর ত্যাগের চূড়ান্ত পরিণতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.