Sylhet Today 24 PRINT

দুবাই–আবুধাবি–দোহা–মানামা–জেরুজালেমে আবারো বিস্ফোরণ

সিলেটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতে আজ সোমবার নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া জেরুজালেম শহরেও বিস্ফোরণ হয়েছে। বিভিন্ন বার্তা সংস্থার প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও বাহরাইনের রাজধানীতে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহরেও বিস্ফোরণ হয়েছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.