Sylhet Today 24 PRINT

হুঁশিয়ারির পর লেবাননের বিস্ফোরণ চালাচ্ছে ইসরায়েল

সিলেটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

হুঁশিয়ারির পরপরই্ লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আকাশে বিশালাকার ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। আল জাজিরার সুত্রে এ খবর পাওয়া যায়।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা ‘পুরো লেবানন জুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে’ আঘাত হানতে শুরু করেছে।

লেবাননের ১৮ শহর খালি করার হুঁশিয়ারির পরপরই্ এই হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার আগে বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে তারা বলছে, ওই এলাকাগুলো হিজবুল্লাহ ব্যবহার করছে।

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরান ঘনিষ্ঠ হিজবুল্লাহ রাতভর ইসরায়েলে হামলা চালায়। এরপর লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে ইসরায়েল বোমাবর্ষণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.