Sylhet Today 24 PRINT

রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের

সিলেটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র খুব শিগগিরই বড় ধরনের পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের সাংবাদিক কেলি মেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই হামলার জবাবে ওয়াশিংটন কী করতে যাচ্ছে, তা ‘আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন’।

আজ মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়, এর ফলে ভবনটিতে সামান্য আগুন ধরে যায় এবং আংশিক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.