Sylhet Today 24 PRINT

সৌদি আরবে হামলা আসন্ন, সতর্কতা জারি মার্কিন দূতাবাসের

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০২৬

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি আসন্ন হামলার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, দাহরানে ড্রোন বা ইউএভি হামলার আসন্ন হুমকি রয়েছে। দয়া করে কেউ মার্কিন কনসুলেটে আসবেন না।

এর আগে মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করে। এরপর সৌদি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.