Sylhet Today 24 PRINT

ইরানের সঙ্গে আলোচনার সময় ‘পার হয়ে গেছে’: ট্রাম্প

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার সময় ‘পার হয়ে গেছে’।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। তিনিও (ট্রাম্প) আলোচনায় রাজি আছেন। পরে হোয়াইট হাউস থেকেও বিষয়টি জানানো হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.