সিলেটুডে ডেস্ক | ১২ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহীত
ইরানে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার ইরানে হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো এমন পদক্ষেপের জন্য চাপ দিচ্ছে যা উত্তেজনা কমাতে পারে এবং দ্বন্দ্বকে কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে পারে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, পুরো অঞ্চলের মানবিক পরিস্থিতি দুঃসহ হয়ে উঠেছে। চলমান যুদ্ধ দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে।
উল্লেখ্য এ আহ্বান এমন সময় এলো, যখন রাশিয়া নিজেও ইউক্রেনের সঙ্গে পঞ্চম বছরে গড়ানো যুদ্ধে জড়িয়ে রয়েছে।