Sylhet Today 24 PRINT

ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত

সিলেটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

ইরাকের আকাশে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত সেনার সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি নিশ্চিত করেছে।

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর জ্বালানি সরবরাহকারী এ রিফুয়েলিং বিমানটিতে ছয়জন ক্রু ছিলেন। তাঁরা সবাই নিহত হয়েছেন। এই ঘটনার তদন্ত চলছে। সেন্টকম দাবি করেছে, ‘শত্রু পক্ষ বা বন্ধু পক্ষের গুলির’ কোনো ঘটনা ঘটেনি।

এর আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছিল, নিখোঁজ থাকা দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

সূত্র: আল–জাজিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.