Sylhet Today 24 PRINT

আটকাতে ব্যর্থ যুক্তরাষ্ট্র, বন্দরে নিরাপদে ইরানের চালবাহী জাহাজ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের জব্দ করার চেষ্টা ব্যর্থ করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিটের পাহারায় বন্দরে পৌঁছেছে দেশটির একটি চালবাহী জাহাজ।

ওমান সাগর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি নিরাপদে বন্দরে পৌঁছায়।

ইরানের দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিট।

মূলত মার্কিন বাহিনীর কব্জা থেকে জাহাজটিকে রক্ষা করতেই এই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.