Sylhet Today 24 PRINT

আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের শেষ বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০২৬

ছবি: গেটি ইমেজেস

ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের শেষ বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হয়েছে।

এই শোকযাত্রা স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত চলবে বলে শোকযাত্রা পরিচালনার সদর দপ্তর থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার সকাল থেকে দেশটির সাবেক নেতার মরদেহ এবং তার সাথে প্রায় চার মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়া কয়েকজন আত্মীয়ের কফিন একটি ট্রেইলারে করে তেহরানের মোসাল্লা থেকে নিয়ে যাওয়া হচ্ছে।

কফিনগুলো তেহরানের আজাদি স্কয়ার পর্যন্ত ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে বলে নির্ধারিত রয়েছে।

বিশাল জনসমাগমের এই অনুষ্ঠানটি ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.