Sylhet Today 24 PRINT

চিলিতে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

চিলিতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৩টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ১১টা ৩৩ মিনিট) ভূকম্পনটি আঘাত হানে।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল চিলির ওভালে থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৩০ দশমিক ২ কিলোমিটার গভীরে।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.