Sylhet Today 24 PRINT

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

ব্রিকস সম্মেলনের সাইডলাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ হিসেবে কাজ করার প্রয়োজন নেই।

তিনি বলেছেন, এ অঞ্চলের ভূখণ্ডগত অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে শুধু অঞ্চলটির প্রধান শক্তি ও দেশগুলো।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতে ব্রিকস সম্মেলনের সাইডলাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে এ কথা বলেন পেজেশকিয়ান।

তিনি বলেন, আমাদের কোনো আঞ্চলিক পুলিশ প্রয়োজন নেই। অঞ্চলটির ভূখণ্ডগত অখণ্ডতা ও নিরাপত্তা কেবল এর প্রধান খেলোয়াড় এবং এখানকার দেশগুলোর মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই পেজেশকিয়ানের এ মন্তব্য এলো। একই সময়ে দুই দেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.